উত্তরদিনাজপুর

সব্জি কিনতে যাওয়ার পথে ট্রাকের নিচে চাপা পড়ে মৃত এক ব্যবসায়ী সহ আহত আরও তিন

ট্রাকে চেপে সব্জি কিনতে যাবার পথে ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় আহত আরো তিন জন। মৃত ব্যক্তির নাম কমল ভৌমিক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের বাগবাড়ি এলাকায়। 

        জানা যায় টুঙ্গি দিঘির বাসিন্দা পেশায় সব্জি বিক্রেতা ট্রাকের উপরে চেপে সব্জি কিনতে ইটাহার বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ইটাহারের বাগবাড়ি এলাকায় ট্রাক চালাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পাল্টি খায়। আর এই ঘটনায় ডালার নিচে চাপা পড়েন ওই সব্জি ব্যবসায়ী কমল ভৌমিক। তার সাথে থাকা আরো তিন জন আহত হন। স্থানীয় বাসিন্দাতের তৎপরতায় সকলককে উদ্ধার করে প্রথমে ইটাহার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পড়ে কমল বাবুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা চলাকালিন মৃত্যু হয় কমল ভৌমিকের। বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসার পড় ছেড়ে দেওয়া হয়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলে খবর।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/VUbXDyKUizU